October 8, 2026, 9:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান

কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), কুষ্টিয়ায় মামলা দুটি দায়ের করা হয়।
দুদক সূত্রে জানা যায়, দৌলতপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি দুদক সজেকা, কুষ্টিয়ার মামলা নম্বর ৭ এবং এর বাদী সহকারী পরিচালক বুলবুল আহমেদ।
অন্যদিকে, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। এ মামলার নম্বর ৮ এবং তারিখ ৮ অক্টোবর ২০২৬।
দুদক সূত্রে আরও জানা যায়, মো. রেজাউল হক চৌধুরী ও বুলবুল আহমেদ চৌধুরী উভয়ের পিতা শরিফ উদ্দিন চৌধুরী। তাদের ঠিকানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংশ্লিষ্ট এলাকায়।
দুদকের অভিযোগ অনুযায়ী, সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং বৈধ বা জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন ও দখলে রাখার মাধ্যমে তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net