February 27, 2026, 11:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

লুকিয়ে থাকা তাবলিগ সদস্যদের খোঁজ দিলেই ১০ হাজার রুপি

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//×/

দিল্লির নিজামুদ্দিনে তাবলিগওয়ালাদের কান্ডজ্ঞানহীন ঘটনায় ভারত জুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার মাঝে গা-ঢাকা দিয়েছেন অনেক তাবলিগ সদস্য। কিন্তু ব্যাপার হলো যা হয়েছে হবার পর বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি থেকে ফেরার দিন পনেরো পরেও তারা করোনা পরীক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হননি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষপের দিকেই এগোচ্ছে কানপুর পুলিশ। সোমবার তাদের নামে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে। সন্ধান দিলেই মিলবে ১০ হাজার রুপি পুরস্কার।

কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল বলেন, এখন সময় আছে। নিজে থেকে এসে যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করে, তো ভালো। না হলে, কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

আরও জানান, গত তিনদিনে শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে ৭৪ জনের সঙ্গে তাবলিগ জামাতের সমাবেশের সম্পর্ক পাওয়া গেছে।

ভারতে লকডাউন শুরু হওয়ার আগে দিল্লিতে ধর্মীয় সমাবেশ করে তবলিগ জমাত। করোনার কারণে সামজিক দূরত্ব বজায় রাখতে তার আগেই যে কোনো ধরনের সমাবেশ, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা আরোপ হয়।

দেশ-বিদেশ থেকে তবলিগ সদস্যরা ওই সমাবেশে যোগ দেন। পর্যটক ভিসায় এসে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ায় ইতিমধ্যে কয়েক জন বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্মীয় সমাবেশে উপস্থিত তবলিগ সদস্যদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায়, কেন্দ্রের দুশ্চিন্তা বাড়ে। করোনায় আক্রান্ত হয়ে কয়েক জন মারাও গেছেন।

এ জমায়েত কারণে তাবলিগ জামাতের প্রধান সা’দ কান্ধলবীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে মুসলিম বিরোধী উসকানির অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net