July 28, 2026, 3:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মা ও সন্তান দুজনই ভালো আছে জানিয়ে সাকিবের মা তাদের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির এই কন্যা সন্তানের জন্ম দেন। অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব।

পরিবারে নতুন অতিথির আসার খবর জানিয়ে সাকিবের মা শিরিন আকতার বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে খবরটা পেয়েছি। মা ও সন্তান দুজনই ভালো আছে। ওদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখনও সাকিব হাসপাতালে, কখন বাসায় ফিরবে, সেটি এখনো নিশ্চিত নই।

এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব পরিবারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় মেয়ে আলাইনার একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছিলেন সাকিব। যেখানে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বড় বোনের দায়িত্ব।’

সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net