August 14, 2026, 10:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হলো চ্যাম্পিয়নসুলভ ভঙ্গিতেই। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের সামনে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আলজেরিয়া। আর সেই সুযোগেই নিজের জাদুকরী নৈপুণ্য দেখিয়েছেন মেসি। তিন গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।
ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট গোলরক্ষক নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন মেসি।
এরপর ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক। তার এই অসাধারণ কীর্তিতে ভর করে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বিশ্বকাপের শুরুতেই এমন দাপুটে পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়ে রাখল লিওনেল স্কালোনির দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net