November 19, 2026, 1:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু

এনডিএফ বিডি কুষ্টিয়া জোনের ভার্চুয়াল বিতর্ক উৎসব শুরু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
বাংলাদেশের বিতর্ক অঙ্গনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন এর আয়োজনে প্রথম বারের মত জোনভূক্ত ৬ টি জেলার বিতার্কিকদের নিয়ে শুরু হয়েছে এনডিএফ বিডি কুষ্টিয়া জোন ১ম ভার্চুয়াল বিতর্ক উৎসব -২০২০।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও মনে করে, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও ঘরে থাকার কোন বিকল্প নেই। এমতাবস্থায় কুষ্টিয়া জোন ৬ টি জেলার মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে জোন পর্যায়ে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিতর্ক শিল্পের যাত্রাকে এগিয়ে নিতে, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।
উক্ত প্রতিযোগিতায় কুষ্টিয়া জোন এর ৬ টি জেলা মেহেরপুর,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ, রাজবাড়ি,পাবনা,কুষ্টিয়া থেকে ১২ টি বিতর্ক দল অংশগ্রহণ করেছে। সংসদীয় ধারায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের আসন্ন ‘৭ম তম এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব -২০২০’ –এ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
উক্ত বিতর্কে স্পিকার হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেক বিতার্কিক ড. আমানুর আমান, বিচারক এর দায়িত্ব পালন করেন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব এর মডারেটর নাদিরা খানম, এনডিএফ বিডি সেন্ট্রাল এর সাংগাঠনিক সম্পাদক মাছুদ পারভেজ অভি, ঝিনাইদহ, রাকিব হাসান। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সেন্ট্রাল এর চেয়ারম্যান একেএম শোয়েব ও মহাসচিব তামজিদ হাসান পাপুল ।
উক্ত বিতর্ক উৎসবে বিচারক হিসেবে দায়িত্বপালন করছেন খুলনা বিভাগ তথা দেশের বিতর্ক আন্দোলনের এক সময়ের প্রথিতযশা বিতার্কিক ও বিতর্ক মডারেটর বৃন্দ।
বির্তকের পুরো কার্যক্রমটি সমন্বয় করছেন এনডিএফ বিডি সেন্ট্রাল এর কো-চেয়ারম্যান , কুষ্টিয়া জোনাল হেড,কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. শামীম রানা

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net