June 8, 2026, 11:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি

খোকসায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা//*/
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উথুলী পশ্চিমপাড়া গ্রামের এক চতুর্থ শ্রেণির শিশু (১০) শিক্ষার্থী কে ধর্ষণ এর অভিযোগে প্রতিবেশী অটোচালককে সোমবার সকালে খোকসা থানা পুলিশ গ্রেফতার করেছে।

খোকসা থানার মামলার এজাহারে সূত্রে জানাগেছে, ২৪ এপ্রিল বিকালে বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায় ঐ শিশুটি। ঐ অটোচালক সজীব ঘাস কেটে দেওয়ার নাম করে ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে যেয়ে তাকে ধর্ষণ করে।
রক্তাক্ত অবস্থায় শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় এসে মাকে ঘটনাটি জানায়।
গতকাল রবিবার (২৬ এপ্রিল) তারিখ রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
শিশুটির বাবা রাতেই পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম ও ওসি তদন্ত মো: ইদ্রিস আলী দ্রুত উদ্যোগ নেন।
পরে একটি টিম এসআই সোহেল ও এসআই রাজ্জাকের নেতৃত্বে জয়ন্তীহাজরা ইউনিয়নের উথুলী গ্রামের মাঠের ভুট্টা ক্ষেতে পলাতক অবস্থায় ধর্ষক সজীবকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয় মামলা নং -১১ তারিখ-২৭/০৪/২০২০ ইং।

আদালত অভিযুক্ত ধর্ষককে জেলে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net