March 3, 2026, 12:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

ইতালিতে আবার সরব হয়ে উঠছে সবকিছু

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
ইতালিতে এখন কমে আসছে মৃত্যুর সংখ্যা।দৃই মাসের লকডাউনও তুলে নিতে শুরু করেছে দেশটির সরকার।

বিবিসি জানায়, সোমবার সকাল থেকে লকডাউনের বিধি-নিষেধ ধীরে ধীরে তুলে নিতে শুরু করেছে ইটালি সরকার।

সীমিত পরিসরে লকডাউন উঠে যাওয়ায় খুলেছে ব্যবসায়িক কর্মকাণ্ড। ফলে ৪০ লাখেরও বেশি লোক কাজে ফিরেছেন বলে জানা গেছে।

এদিন থেকে নিজ এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়ার অনুমতি পাচ্ছেন নাগরিকেরা। তবে অন্য এলাকায় যেতে পারবেন না।

এ ছাড়া হাঁটা ও দৌড়ানোর জন্য পার্কগুলো খুলে দেয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। গণপরিবহণসহ বাইরে সার্বক্ষণিক মাস্ক পরে থাকা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী জোসেপ সতর্ক করে দিয়েছেন এই বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘আমরা করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ সেভাবে না দেখি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮৮৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net