March 4, 2026, 10:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

প্রস্তুতির ভাবনা স্মিথদের, থাকছে নিয়ম-নীতি

দৈনিক কুষ্টিয়া ক্রীড়া ডেস্ক/
মৌসুমের আগেই প্রস্তুতি শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু করোনা আতঙ্ক থেকে রেহাই পেতে কিছু নিয়ম বদলানোর ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অনুযায়ী অনুশীলন করতে হবে স্মিথ, ওয়ার্নারদের। যেমন, থুতুর সাহায্যে বল পালিশ আপাতত বন্ধ হতে চলেছে অস্ট্রেলীয় দলের অনুশীলনে। ব্যবহার করা যাবে না ঘামও। এমনকি, অতি পরিচিত ‘টিম হাডল’-এও গা-ঘেঁষে দাঁড়ানোর নিয়ম স্থগিত হতে চলেছে। নিষেধাজ্ঞা আসতে পারে উৎসবের ভঙ্গিতেও। ‘হাই ফাইভ’ অথবা জড়িয়ে ধরে উচ্ছ্বাসের প্রথা হয়তো দেখা যাবে না বলে এই অস্ট্রেলীয় সংবাদপত্রের দাবি। যত দিন না আইসিসি স্পষ্ট কোনও নির্দেশ দিচ্ছে, তত দিন এই নিয়ম প্রত্যেককে মানতে হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গিয়েছে, মেডিক্যাল অফিসার জন অরচার্ড ও স্পোর্টস সায়েন্সের প্রধান, আলেক্স কুন্তোরিসের কড়া নজরেই প্রাক-মরসুম প্রস্তুতি করতে হবে স্মিথদের। প্রত্যেকটি পদক্ষেপ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এগোতে হবে ক্রিকেটারদের।

এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আছে সে দেশে। ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। করোনার প্রকোপ না কমলে আদৌ এর মধ্যে একটিও প্রতিযোগিতা দেখা যাবে কি না বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জো বার্নস বৃহস্পতিবার বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা দল ভারত। তারা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে, বাড়তি আকর্ষণ ও উত্তেজনা তৈরি হয়।” যোগ করেন, “ক্রিকেটার হিসেবে এ ধরনের একটি সিরিজ খেলার ইচ্ছে প্রত্যেকেরই থাকে। আমিও সেই সুযোগের জন্য মুখিয়ে আছি।” বিরাট কোহালিদের বিরুদ্ধে খেলার সুযোগ না-পেলে যে তিনি হতাশ হবেন, তা গোপন করেননি বার্নস।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net