February 20, 2026, 8:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইফতার বাজারে বাহারি আয়োজন, জমজমাট শহরজুড়ে বিকিকিনি রোজার মধ্যেই‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু: ধারাবাহিক অঙ্গীকার বাস্তবায়নে নতুন গতি তিন ধাপে ১২ সংস্কার: শিক্ষাকে “ব্যয়” নয়, “রাষ্ট্রের প্রথম বিনিয়োগ” হিসেবে ঘোষণা, কি করতে যাচ্ছে সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন: এইচআরসিপি/পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে পুলিশের ৯২৪ জনকে নির্বিচার হত্যা ক্ষমতার শিখরে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন তারেক রহমান রমজানে অফিস-আদালতে কার্যক্রম নতুন সময়সূচিতে প্রথম বৈঠক/মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার নির্দেশনা মন্ত্রিসভা/মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন যারা ২টি শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেয়নি শপথ বিএনপি

ইন্সটাগ্রামও নিয়ে ৫০ জনের ভিডিও কলের সুবিধা

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনা পরিস্থিতি বেশভাবে পাল্টে দিয়েছে বিশ্ব পরিস্থিতি। পাল্টে দিয়েছে কাজের ধরন, পরিধি। ছোট বড় অনেক প্রতিষ্ঠান নীতি করে ফেলেছে ওয়ার্ক ফ্রম হোম। ঘরে বসেই কাজ। তো এই অবস্থায় কাজের ডিরেকশনেও তো পরিবর্তন আসবে। এটাই এখন পথ করে দিচ্ছে মিটিং করার বা সবাইকে নির্দেশনার জন্য একমাত্র পথ ভিডিও কনফারেন্স।
এক্ষেত্রে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে জুম, গুগল মিট। এবার এই অ্যাপগুলোকে টেক্কা দিবে ইন্সটাগ্রাম।
ইন্সটাগ্রাম এমন একটি নতুন ফিচার নিয়ে আসছে যেখানে গ্রাহকরা ভিডিও কলিং করতে পারবেন। কিছুদিন আগেই ফেসবুক নিয়ে এলো মেসেঞ্জার রুম। যেখানে এক সঙ্গে ৫০ জন ভিডিও কলিং করতে পারছেন। এবার সেই মেসেঞ্জার রুম চলে এসেছে ইন্সটাগ্রামে।
মেসেঞ্জার রুম ফিচারটি উন্মুক্ত করার সময় ফেসবুক জানিয়েছিল, এই ফিচারটি পরে হোয়াটসঅ্যাপ আর ইন্সটাগ্রামে যোগ করা হবে। কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই ফিচারের আপডেট পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। শিগগিরউ স্টেবেল ভার্সানেও পৌঁছে যেতে পারে এই ফিচার।
শুক্রবার ইন্সটাগ্রাম জানিয়েছে, খুব শিগগিরই আপডেটের মাধ্যমে নতুন এই ফিচারটি পৌঁছে যাবে। যার সাহায্যে এক সঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে। ইন্সটাগ্রামে রুম ফিচারটি পাওয়া যাবে মেসেঞ্জার বক্সে। সেখান থেকে যে কেউ এই ফিচারটি ব্যবহার করে অন্যদের আমন্ত্রণ জানাতে পারবেন।

এ জন্য প্রথমে গ্রাহকদের ইন্সটাগ্রামে ডিরেক্ট মেসেজ অপশনে যেতে হবে। সেখান থেকে ভিডিও চ্যাট আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে ক্রিয়েট এ রুম অপশনটিতে ক্লিক করতে হবে।

এরপর চাইলে ইন্সটাগ্রামে থাকা বন্ধুদের সেখান থেকে আমন্ত্রণ জানাতেও পারবেন। এটির ব্যবহার করার বিষয়গুলো নিয়ে ইন্সটাগ্রাম একটি ভিডিও প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net