August 8, 2026, 9:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

ক্রাচে ভর দিয়েই আন্দোলনে ম্যাডোনা

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
হাঁটুর সেই চোট এখনও কাটেনি। সেই অক্টোবর থেকে হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা। তাই ক্রাচ নিয়ে চলেন। ডাক্তারের নিষেধ ছির। শুনেননি। এই অবস্থায় হাজির লন্ডনের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে গেলেন ম্যাডোনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ৬১ বছর বয়সী ম্যাডোনা শনিবার হঠাৎ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। তাকে দেখে বিক্ষোভকারীরা চমকে যান।
আমেরিকায় গত ২৫ মে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ হত্যা করার পর আন্দোলন শুরু হয়। করোনাকে উপেক্ষা করে সেই আন্দোলন দেশে-দেশ ছড়িয়ে পড়ছে।
আমেরিকার পাশাপাশি গত বুধবার থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ব্রিটেনে বিক্ষোভ শুরু হয়। ব্রিটেনে লন্ডনের কেন্দ্রে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ার সময় ম্যাডোনার শরীরে ব্ল্যাক লাইভস ম্যাটার টি-শার্ট দেখা যায়।

গত বছর অক্টোবরে একটি ট্যুর থেকে হাঁটুতে ব্যথা পান ম্যাডোনা। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এদিন আন্দোলনকারীদের সঙ্গে গলা মিলিয়ে ম্যাডোনা স্লোগান দেন, ‘ন্যায় বিচার নেই তো শান্তি নেই।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net