March 4, 2026, 5:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

দুর্নীতি, অনিয়ম/খুলনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। কয়েকশ নারী এই মিছিলে অংশ নেয়। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার বারাকপুর বাজার ও লাখোহাটিতে এ মিছিল করা হয়।
ঝাড়ু মিছিল শেষে ইউপি চেয়ারম্যান গাজী জাকিরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেন বারাকপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জাকিরের বিরুদ্ধে বেশ ক’টি অভিযোগ তুলে ধরেন যেমন জাকির সরকারের ভিজিডি কার্ড, আরএমপির কর্মসূচি, এলএসপির কর্মসূচি, কম মূল্যে খাদ্য কর্মসূচি, কাবিখা ও টেস্ট রিলিফ, মাদক ব্যবসা, জুয়ার আসর বসিয়ে নিয়মিত অবৈধ টাকা আদায়, সরকারি সার গোডাউন থেকে কোটি টাকার সার চুরি, লাখোহাটি ফুটবল ময়দানে বালু ভরাটের নামে প্রজেক্ট দেখিয়ে টাকা আত্মসাত, সরকারি খাল দখল করে মাছ চাষ, কামারগাতী ওয়াপদা জায়গা দখল করে পাঁকা ঘর নির্মাণ, জমি আছে ঘর নেই প্রকল্পে প্রতিটা ঘর থেকে ১০ থেকে ২০ হাজার টাকা আদায় ও মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের মারধর করাসহ বিভিন্ন অত্যাচার চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন উল্টো অভিযোগ করে বলেন একটি পক্ষ নারীদের বাড়ি থেকে ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে এনে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net