August 9, 2026, 7:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

২৪ ঘণ্টায় আরো ৩৭ মৃত্যু, শনাক্ত ৩১৮৭

সরকারী স্বাস্থ্য বুলেটিন/

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে।
বৃহস্পতিবার (১১ জুন) সরকারী স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এনিয়ে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ১১৪টি। আর পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী সাত জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, সিলেট বিভাগ তিনজন, বরিশালে বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে চার জন ও রংপুর বিভাগে এক জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন ৬৭১ জন। এনিয়ে মোট আইসোলেশনে এসেছে ১৩ হাজার ৬৩৭ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৮৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন আট হাজার ৭৬৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net