August 26, 2026, 6:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

খোকসায় করোনা আক্রান্ত ১৩ জনের সকলেই ঢাকা ফেরত!

হুমায়ুন কবির/
জেলার খোকসায় নতুন করে দারাগ আলী (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন। আক্রান্ত বাকি ১২ জনের মধ্যে এক জন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রয়েছে এবং অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৩ জুন ২০২০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে।তার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দেলোয়ার আলীর ছেলে ।
জানা গেছে, ৫/৬ দিন আগে ঢাকা থেকে তিনি বাড়ীতে আসে বেশ কিছু উপসর্গ তার মধ্যে দেখা দেওয়ায় শুক্রবার তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোকসা থেকে মোট ১১ টা নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে শনিবার বিকেল পাঁচটায় এক জনের করোনা আসে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জহুরুল আলম জানান, তার বাড়ি লকডাউন করা হয়েছে। আগে থেকেই সে বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net