July 28, 2026, 5:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

জরিমানা ছাড়া যানবাহনের কাগজ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ছে

এম. আর. পলল/
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনাকালীন পরিস্থিতিতে জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ৩১/১২/২০২০ পর্যন্ত সড়ক পরিবহন সংক্রান্ত কাজে ব্যবহৃত সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ ও নবায়নের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযােগ প্রদান করা হলাে।
প্রজ্ঞাপনটিতে আরো উল্লেখ করা হয় বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের আগামীতে আর কোনাে সুযােগ দেওয়া হবেনা। একইসাথে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net