August 9, 2026, 8:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

চুয়াডাঙ্গায় নানা অনিয়ম, দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন বরখাস্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে উপকারভোগীদের নিকট থেকে অর্থ ঘুষ নেয়া ও বাল্য বিবাহে সহযোগিতা করার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগরে দুুই চেয়ারম্যানসহ চার জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।
বরখাস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের রবিউল ইসলাম এবং বাঁকা ইউনিয়ন পরিষদের আব্দুল কাদের প্রধান। বরখাস্ত ইউপি সদস্যরা হলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সোহেল রানা শ্যামল এবং দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপন বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।
এ পেক্ষিতে আজ (২ জুলাই) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করেন জেলা প্রশাসক। একই সাথে তাদেরকে পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেনো তাদেরকে চ‚ড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানিয়েছেন, বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয় দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগে দুজন ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।
অপরদিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান বাল্যবিয়েতে সহযোগিতা করায় হাউলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমকে গত ফেয্রুয়ারী মাসে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়। সাজার কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net