October 13, 2026, 5:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

রাজনৈতিক বির্তক, বাদ পড়লেন শহিদুল, মেহেরপুরের নতুন ডিসি মুনসুর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মেহেরপুর/
রাজনৈতিক বির্তক ওঠায় মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে বাদ পড়লেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। তার জায়গায় মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খান।
শহিদুল ইসলামের নিয়োগ বাতিল ও মুনসুর আলমকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
গত ২৫ জুন ঢাকা, মেহেরপুরসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছিল সরকার। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম মেহেরপুরের ডিসি নিয়োগ পান।
শহিদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন বলে তার ডিসি নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটে তার ওই নিয়োগ আদেশটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net