September 12, 2026, 4:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় নতুন করে করোনায় আক্রান্ত ৮

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় নতুন করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালকসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৫ জন ও মারা গেছেন ৩ জন।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন। এরমধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক, চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ২৬ বছর বয়সী এক নায়েক, চুয়াডাঙ্গা বিদ্যুত অফিসে কর্মরত একজন, দামুড়হুদা দশমীপাড়ার এক নারী ও এক পুরুষ, দক্ষিণ চাদপুর গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোর ও এক নারী, দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার একজন। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২০ ও হোম আইসোলেশনে ৬৯ জন চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৩৭ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৫ জন ও মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।সেখান থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net