August 9, 2026, 7:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

নতুন ৩৬ আক্রান্ত, কুষ্টিয়ায় করোনা শনাক্ত দাঁড়ালো ৯৬৬

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৮ ঘন্টায় আরো ৩৬ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। জেলার ৬ উপজেলায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৯৬৬।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জুলাই মোট ৩৫৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ছিল ২০৩। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২১ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালি উপজেলার ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও মিরপুর উপজেলায় ২ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২১ জনের মধ্যে হাউজিং এ বø­ক ১ জন, আলফার মোড় ১ জন, থানাপাড়া ৪ জন, টালিপাড়া ১ জন, স্বস্তিপুর ১ জন, জটপাড়া ১ জন, হাউজিং ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কুমারগাড়া ১ জন, চৌড়হাস ২ জন, ত্রিমহনী ১ জন, লাহিনীপাড়া ১ জন, কালিশংকরপুর ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, রাজার হাট মোড় ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে আল্লারদরগা ১ জন, ডাচবাংলা ব্যাংক ১ জন, হোগলবাড়িয়া ১ জন, উপজেলা পরিষদ ১ জন, গরবাড়িয়া ১ জন । মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জন পোড়াদহ ও নওদাপাড়ার। খোকসা উপজেলার আক্রান্ত ৩ জন ওসমানপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানিপুরের। কুমারখালি উপজেলার আক্রান্ত ৪ জনের ঠিকানা সদকি, উপজেলা পরিষদ কোয়ার্টার, লক্ষীপুর, অগ্রণী ব্যাংক। ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ঠাকুর দৌলতপুর।
এ ছাড়াও পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ৪৩, ঝিনাইদহ ৮৭, মেহেরপুর ১৯, নড়াইলের ৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১০ জন, ঝিনাইদহ জেলায় ৩৭ জন, মেহেরপুর জেলায় ৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net