March 1, 2026, 7:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় নতুন করে দুই নারীসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৯ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২৭ জন ও মারা গেছেন ৫ জন। এদিকে, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জেলা দোকান মালিক সমিতি সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমনের নমুনার প্রতিবেদন নেগেটিভ এসেছে।
আজ রোববার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের সবাই আলমডাঙ্গা উপজেলার। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। তিনি আরও জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জেলা দোকান মালিক সমিতি সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমনের নমুনার প্রতিবেদন নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২৭ জন ও মারা গেছেন ৫ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় ৩ জনকে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net