October 13, 2026, 2:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও সেলফি সঠিকভাবে গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না এবং পরীক্ষায় অংশগ্রহণও সম্ভব হবে না বলে জানানো হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের আপলোড করা ছবি ও লাইভ সেলফি ২৫ ফেব্রুয়ারির মধ্যে যাচাই–বাছাই সম্পন্ন না হলে সিস্টেম প্রবেশপত্র জেনারেট করবে না। তাই শেষ সময়ের আগেই প্রার্থীদের তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়। এর আগে ৭ ডিসেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দফা সময় বাড়ানোর পর ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এ বছর ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাশাপাশি দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) আবেদন করার সুযোগও রাখা হয়েছে।
বিস্তারিত তথ্য ও প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা পাওয়া যাবে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট www.gstadmission.ac.bd–এ।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়/
গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—
ইসলামী বিশ্ববিদ্যালয়,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড সম্পন্ন না করলে পরবর্তী সময়ে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই ভর্তিচ্ছুদের দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net