August 10, 2026, 8:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা

ঈদে নতুন নোট ২৬ জুলাই থেকে

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

এবার ২৬ জুলাই রোববার থেকে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময় করা হবে না। এটা ব্যাংকগুলোর মাধ্যমে ছাড়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোরবানির ঈদকে ঘিরে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে এখন মনে হচ্ছে এত টাকা ছাড়ার প্রয়োজন হবে না।”
তবে ঈদের ছুটির আগ পর্যন্ত যত নতুন টাকাই প্রয়োজন হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
ব্যাংকগুলোর মাধ্যমে নতুন টাকা ছাড়া হবে, সেহেতু ১০০০ এবং ৫০০ টাকারই বেশি চাহিদা থাকবে। সেক্ষেত্রে ১০০ টাকা এবং এর কম মূল্যমানের নতুন নোটের চাহিদা খুব একটা থাকবে না।
সাধারণত কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট ছেপে বাজারে ছাড়লে মূল্যস্ফীতি বাড়ে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদের আগে ছাড়া নোটগুলো ছাড়ার পাশাপাশি বাজার থেকে সমপরিমাণ পুরনো নোট তুলে নেওয়া হয় বলে মূল্যস্ফীতির ওপর বাড়তি কোনো চাপ তৈরি হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net