March 3, 2026, 7:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়ায় ৩ কাঠা জমিতে গাঁজার বাগানের সন্ধান, ৫৫টি গাছ ধ্বংস !

আব্দুল আলীম, ভেড়ামারা/
কুষ্টিয়ায় একটি গাজার বাগান আবিস্কার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর পাশে রেলওয়ের একটি পতিত ৩ কাঠা জমি। বেশ ছিমছাম করে চাষ করা হচ্ছিল এ গাঁজা। ২৩ জুলাই সকালে অভিযান চালায় জেলা মাদক দ্রব্য অধিদপ্তর। সেখানে মোট ৫৫ টি গাজার পরিপক্ক গাছ পওয়া যায়। গাছগুলোর বয়স আনুমানিক ৮ মাস। এ সময় আটক করা হয় একজনকে।
আটক ব্যক্তির নাম রাকিব, ১৮। তার বাড়ি ভেড়ামারা উপজেলা শহরের ষোলদাগ এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান, গোপন সংবাদের সেখানে অভিযান চালানো হয়। তিনি জানান এখানে অনেক আগে থেকেই গাঁজা চাষ চলছিল।
অধিদপ্তরের একটি সুত্র জানায়, কুষ্টিয়ায় গাঁজার কদর রয়েছে। সেজন্য এ এলাকায় গাঁজার আবাদও হয়।
তবে আটক ব্যক্তি নিছক পাহাড়াদার বলে তিনি জানান। এর পেছনে আরো লোক রয়েছে। আটক রাকিবকে উদ্বৃত করে শিরিন আক্তার জানান এখানে বিগত বছরেও একইভাবে গাঁজার চাষ করা হয়েছিল।
তিনি বলেন পুলিশকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফও যান ঘটনাস্থলে। তিনি জানান সর্বমোট ৫৫ টি গাঁজার গাছ সেখানে পাওয়া যায়। এগুলো ধবংস করা হযেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল বলেন বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। কারা আরো এর সাথে জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net