October 9, 2026, 5:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে

স্বাভাবিক প্রক্রিয়ায় নিম্ন আদালতে কার্যক্রম, উচ্চ আদালতের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দীর্ঘদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলার পর বুধবার (৫ আগস্ট) থেকে দেশের সব নিম্ন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে নিয়মিত আদালতের বিচার কার্যক্রম শুরু করার বিষয় সিদ্ধান্ত নেন।
নিম্ন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবাইকে হাইকোর্ট বিভাগের ৩০ জুলাইয়ের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী আদালতপ্রাঙ্গণ ও এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নিদের্শনা মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আদালতে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট খোলার বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সোমবার (৩ আগস্ট) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ৬ আগস্ট বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকার্যক্রম পরিচালনা প্রসঙ্গ।
গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতি বরাবর একটি পত্র পাঠানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি অতিমত প্রকাশ করে।
পরবর্তীতে গত ২৭ জুলাই ফের পত্র দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ওই পত্রে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ৮ জুলাইয়ের প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে পুনরায় আপনার সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net