April 22, 2026, 10:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

লেবাননে বিস্ফোরণে ৩ বাংলাদেশির লাশ মিলেছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের এ পর্যন্ত ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় তৃতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। তবে নিহতের নাম, ঠিকানার বিস্তারিত এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য এর আগে দূতাবাসের অফিসিয়্যাল ফেসবুক পেজে দু’জন বাংলাদেশির পরিচয়ের তথ্য প্রচার করা হয়েছিল। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল উইংয়ের থার্ড সেক্রেটারি আবদুল্লাহ আল শাফি মানবজমিনকে বলেন, এখন পর্যন্ত তিন বাংলাদেশি মারা যাওয়ার বিষয়ে দূতাবাস নিশ্চিত হয়েছে। তবে তৃতীয়জনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আগে মারা যাওয়া দু’জনের পরিচয় মিলেছে। একজন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, অন্যজন মাদারীপুরের মিজান।
দুজনই এখানে বৈধভাবে কাজ করছিলেন। এ ছাড়া বিস্ফোরণে অর্ধশতাধিক বাংলাদেশি আহত হয়েছেন বলে দূতাবাস ধারণা পেয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net