August 27, 2026, 3:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

বছরের যেকোনো সময় প্রাথমিকে ভর্তির নির্দেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে বছরের যেকোনো সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়সমূহে ভর্তি করতে বলা হয়েছে।
রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয় থেকে এক পরিপত্র জারি করে এই নির্দেশ দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের (ঈঙঠওউ-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্ররা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।
উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিম্ন বর্ণিত তথ্যাদি যাচাই করে ভর্তির কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড/বেতন বই/ স্লিপ/ক্লাস ডায়েরি/বই পুস্তক/ খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়ােজন হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net