October 14, 2026, 5:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় নতুন ৬১ করোনা সনাক্ত, আক্রান্ত মোট ২১৮২, সুস্থ ১৪৭৪, মৃত্যু ৪৪ জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় নতুন করে আরো ৬১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১ আগষ্ট পর্যন্ত মোট আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ২১৮২ জন। জেলার ৬ উপজেলায় এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছে ৪৪ জন।
১১ আগষ্ট বিগত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬ টি নমুনা (কুষ্টিয়া ১৬৯ , চুয়াডাঙ্গা ৬১, ঝিনাইদহ ১০১ ও মেহেরপুর ৪৫) পরীক্ষা হয়। কুষ্টিয়া জেলার ১৬৯টি নমুনার মধ্যে ৬১টি পজিটিভ সনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৫২ জন, কুমারখালী উপজেলার ৭ জন, খোকসা উপজেলার ১ জন, ও মিরপুর উপজেলার ৩ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ২৩ জন, ঝিনাইদহ জেলার ৩৩ জন ও মেহেরপুর জেলার ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও ঝিনাইদহ জেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫২ জনের ঠিকানাঃ কোর্ট পাড়া ৩ জন, নিউ কোর্ট পাড়া ১ জন, কুমারগাড়া ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, ত্রিমোহনী ২ জন, কমলাপুর ৫ জন, জোতপাড়া ২ জন, বেলঘোরিয়া ১ জন, থানা পাড়া ২ জন, অগ্রণী ব্যাংক ১ জন, পিটিআই রোড ১ জন, মজমপুর ১ জন, মিলপাড়া ২ জন, মোনামি টাওয়ার ৩ জন, ডিসি অফিস ২ জন, মোল্লা তেঘোরিয়া ১ জন, পাসপোর্ট অফিস ১ জন, হাউজিং এ/৮৯ ১ জন, হাউজিং এ/৩৩৪ ৪ জন, কালীশংকরপুর ৪ জন, কে জি এইচ ১০ জন ও লাহিনী ২ জন ।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ পান্টি ১ জন, চড়াইখোল ১ জন, কুন্ডুপাড়া ১ জন, বাঁশগ্রাম ১ জন, বরুরিয়া ১ জন, নন্দলালপুর ১ জন ও মোড়াগাছা ১ জন ।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
আইলচাড়া ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ খোকসা ইউ এইচ সি ১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net