October 14, 2026, 4:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাব, মাসের শেষের দিকে সিদ্ধান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাস মহামারির কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাবনা এখনও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়নি। প্রধানমন্ত্রীর সম্মতি এলে বিষয়টি তার নিকট উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর দপ্তরে এ পাঠাতে এ ধরনের একটি প্রস্তাবনা তৈরি করেছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়দুই শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব অনুমোদন করলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পিইসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং শিক্ষা মন্ত্রণালয় জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করবে।
বিসয়টির চুড়ান্ত সুরাহা নিতে সরকারের আরো বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছেন দুই মন্ত্রনালয়ের কর্মকার্তারা। একটু সময় নেয়ার কারন হলো সরকারী মহলে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা বিকল্প নিয়ে ভাবনা চলছে।
এদিকে বুধবার (আগস্ট ১২) সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এসময় অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৫০ নম্বরের এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। তবে ডিসেম্বরে স্কুল খুললে অটোপাসের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, সাধারণত নভেম্বরে পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পিইসিতে প্রায় ৩০ লাখ এবং জেএসসিতে প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net