August 25, 2026, 6:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

বঙ্গবন্ধুকে হত্যা করে খুনীরা সেদিন বাংলাদেশের আত্মাকে হত্যা করেছিল : ইনু

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড জাতির সবচেয়ে শোকাবহ আশাভঙ্গের ঘটনা। কারন এ ঘটনার মধ্য দিয়ে খুনিরা সেদিন শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। খুনিরা বাংলাদেশের আত্মাকে হত্যা করে ৭১’র মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশকে পাকিস্তানপন্থার দিকে ঠেলে দেয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যবদ্ধ নির্বাচনের ধারায় বঙ্গবন্ধু যখন স্বমহিমায় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ জীবনে পুনরায় ফিরে আসছেন ঠিক তখন ৭৫’র মতোই মুজিব কোট পরে খুনি মুশতাক চক্র যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এখন ঠিক সেভাবেই মুজিব কোট পরেই দুর্নীতিবাজ-লুটেরা-ঘরকাঁটা ইঁদুর-উইপোকারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে উদ্যত হয়েছে।
জাতির পিতার কথা স্মরণ করে ইনু বলেন, বঙ্গবন্ধু দুর্নীতিবাজ-লুটপাটকারি-চাটার দল-চোরের খনির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার অপরাজনীতি প্রতিহত করতে হলে দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেট এবং রাজাকার-জঙ্গি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের পাকিস্তানপন্থার হত্যা-খুনের রাজনীতি চিরতরে ধ্বংস করে দিতে হবে। দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেট ধ্বংস করতে সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন প্রমুখ।
আলোচনা সভার আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করেন নেতারা।
জাসদ শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net