March 4, 2026, 2:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

১২ সেপ্টেম্বর শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ঘোষিত হয়েছে ২০২০-২০২১ ইংলিশ প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যানফিল্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে নতুন মৌসুমে ইপিএল শুরু হবে। দীর্ঘ ১৬ বছর পর লিগে প্রত্যাবর্তন করতে চলা লিডসের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে জার্গেন ক্লপের দল।

ক্রীড়াসূচি অনুযায়ী লিগের প্রথম সপ্তাহান্তে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির কোনোরকম ম্যাচ রাখা হয়নি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই দুই ক্লাব মৌসুম শেষে অন্তত এক মাসের বিশ্রাম চেয়েছিল। তাই ১৯ সেপ্টেম্বর অর্থাৎ লিগের দ্বিতীয় সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে লাল ম্যানচেস্টার। ওই একইদিনে উলভসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি। লিগ শুরুর দিনে মিকেল আর্তেতার আর্সেনাল অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হওয়া ক্লাব ফুলহ্যামের।

উত্তর লন্ডনের আরেকটি ক্লাব টটেনহ্যাম হটস্পার ওইদিনেই ঘরের মাঠে নামবে এভার্টনের বিরুদ্ধে। চেলসি লিগ অভিযান শুরু করবে ১৪ সেপ্টেম্বর ব্রিটনের মাঠে। একইদিনে শেফিল্ডের ঘরের মাঠে খেলতে নামবে উলভস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চেলসির ঘরের মাঠে খেলতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এরপর ঘরের মাঠে লিভারপুলের তৃতীয় রাউন্ডের ম্যাচ গানার্সদের বিপক্ষে। মৌসুমের প্রথম মেজর ডার্বি অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। ওইদিন এভার্টনের ঘরের মাঠে খেলতে নামবে লিভারপুল। মৌসুমে দুই ম্যানচেস্টার ডার্বির দিনক্ষণ ঠিক হয়েছে ১২ ডিসেম্বর এবং আগামী বছর ৬ মার্চ।

১২ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী বছর ২৩ মে শেষ হবে শেষ হবে ২০২০-২০২১ ইংলিশ প্রিমিয়র লিগ। আসন্ন মৌসুমে লিগে কোনও শীতকালীন বিরতি থাকছে না। করোনার জেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতা শেষ হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের চালু হয়ে যাচ্ছে লিগ। আগামী বছর ১১ জুন শুরু হচ্ছে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া ইউরো। প্রিমিয়ার লিগ শেষ করেই ইউরোতে অংশগ্রহণ করতে চলা আন্তর্জাতিক তারকারা যোগ দেবেন জাতীয় দলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net