October 23, 2026, 10:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেছে ইবি বঙ্গবন্ধু পরিষদ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ পরিবার পরম করুনাময় আল্লহর কাছে গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেছে একইসাথে ১৫ ও ২১ আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।
এক বিৃবতিতে সংগঠনর সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন বলেছেন সেদিন ঐ ভয়াল গ্রেনেড হামলার একমাত্র লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। যেটা ছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারেরই হত্যা, চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতির অংশ। সেদিন সেই দানবীয় সন্ত্রাসে বর্তমান প্রধানমন্ত্রী মানবতার নেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও শহীদ হন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের ওপর প্রথম আঘাত আসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এদিন স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে অকালে জীবন দিতে হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। তবুও থামেনি ঘাতকচক্রের ষড়যন্ত্র। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারা অভ্যান্তরে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।
নেতৃবৃন্দ বলেন আল্লাহর অশেষ রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে যান বলেই আজ বাংলার মানুষ সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখে।
তারা বলেন বাংলাদেশ এগিয়ে যাবেই। ইসলামী বিশ^বিদ্যালয়ও এদেশের উন্নয়নে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তার্ া

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net