May 11, 2026, 5:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে উৎসবের প্রস্তুতি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট

বার্সেলোনায় আর না, সাফ জানালেন মেসি

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
বার্সেলোনাকে জানিয়ে দিলেন, আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান এই ফুটবল জাদুকর। এভাবে ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন লিওনেল মেসি।
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। ওই চুক্তি নবায়ন তো পরের কথা, শেষ করেও যেতে রাজি নন মেসি।
সংবাদ সংস্থা এপি’কে বার্সেলোনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, মেসি মেইলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ লিখেছে, ‘লিও মেসি ফুটবল ক্লাব বার্সেলোনা ছাড়তে চান। বিস্ময় ছাড়া এই বাক্যটা লিখাও কঠিন।’
মেসির এমন সিদ্ধান্তের পর জরুরী মিটিংয়ে বসতে যাচ্ছেন বার্সার উর্ধ্বতন কর্তারা। সেখানেই আর্জেন্টাইন তারকার চুক্তি এবং আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
২০০০ সালের জুলাইয়ে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার সঙ্গে চুক্তি হয় মেসির। সেই থেকে ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। অনেকবার অনেক গুঞ্জন উঠলেও কখনও বার্সা ছাড়ার মত পরিস্থিতি হয়নি। এবার যেটা হলো!

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net