September 11, 2026, 2:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়া সীমান্ত/হত্যার ১৫ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পনের দিন পূর্বে নিহত হওয়া এক বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ব্এিসএফ। গত শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মহিষকুন্ডি সীমান্তে ৮৫/১০(এস) সিমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
নিহত বাংলাদেশীর নাম আবুল কাশেম, ৩৫। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
বিজিবি’র ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার যিনি পতাকা বৈঠকে নেতৃত্বে দেন সুবেদার দেলোয়ার হোসেন দ্য ডেইলী স্টারকে জানান ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভূখন্ডে বিএসএফ’র গুলিতে নিহত হন।
”বিএসএফ দাবি করেছে নিহত কাশেম অবৈধভাবে ভারত ভুখন্ডে অনুপ্রবেশ করলে জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় বিএসএফ তার উপর গুলিবর্ষণ করে,” পতাকা বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং’র উদ্বৃতি দিয়ে সুবেদার দেলোয়ার হোসেন জানান। এসি বলরাম সিং পতাকা বৈঠকে বিএসএফ দলের নেতৃত্ব দেন।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত রায়।
নিহত আবুল কাশেমের ভাই আবুল হোসেন মিঠু জানান তার ভাই গরুর ব্যবসা করতেন। ঘটনার দিন তিনি সীমান্তে যান এবং বিএসএফ’র হাতে নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net