October 24, 2026, 6:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

খোকসায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আট জুয়াড়ী গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে পুলিশ ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে।
খোকসা থানার এএসআই হোসাইন মোহাম্মদ এমদাদুল হক জানান শনিবার (২৯ আগস্ট) দুপুর সোয়া ৩ টায় দেবীনগর নুর সমীর মল্লিক এর বাড়িতে প্রকাশ্য দিবালোকে জুয়া খেলা চলছিল। সেখানে অভিযান চালিয়ে পাতাহার (৩৫), আব্দুল হাকিম (২৫), লাল্টু শেখ (৩২), শিপন আহাম্মেদ (৩০), নূর ছমির মল্লিক (৩২), সুজন আলী (৩০), ও শরিফুল ইসলাম (৫২) কে গ্রেফতার করা হয়। এদের সকলের বাড়ি ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা কুমারখালীর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ কাজল শেখ (৪৮)।
এদেরকে রবিবার দুপুরে কুষ্টিয়ায় চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেলে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net