October 15, 2026, 10:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

আগস্টে রেমিটেন্স এসেছে ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন ৪ হাজার ৫৬৩ দশমিক ৪৮ মিলিয়ন ডলারের রেমিটেন্স।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৯৬৩ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি। ২০১৯ সালের আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৪৪৪ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে রেমিটেন্স কমেছে ৬৩৫ দশমিক ৬২ মিলিয়ন ডলার। জুলাই মাসে প্রবাসীরা ২ হাজার ৫৯৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।
আবার আগের অর্থবছরের একই সময়ের হিসাবে রেমিটেন্স বেড়েছে ১ হাজার ৫২১ দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলার।
২০১৯-২০ অর্থবছরের প্রথম দুইমাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা ৩ হাজার ৪২ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স বাড়ায় সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। একই সঙ্গে করোনা মহামারীর কারণে প্রবাসে থাকা শ্রমিকরা নিজেদের কাছে কোনো অর্থ না রেখে দেশে পাঠিয়ে দিচ্ছেন। এসব কারণে গত কয়েক মাস ধরেই রেমিটেন্সের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net