September 11, 2026, 1:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্য তারিক হোসেনকে (২৭) আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সদরের বসন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তারিক হোসেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামি তারিক হোসেন বসন্তপুর এলাকায় অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ‘আল্লাহর দলের’ মেহেরপুর সদর থানার ‘সহ থানা নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করতেন। সকালে চুয়াডাঙ্গা আদালতে তাকে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net