July 27, 2026, 10:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস’র সৌজন্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী যুব সংগঠন “স্বপ্ন প্রয়াস” এর সৌজন্যে, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় কোভিড-১৯ মোকাবিলায় ১৫ দিনের খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ২০ টি বিধবা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে মঙ্গলবার।
প্রতিটি পরিবারকে বিশ কেজি চাল, এক কেজি মসুরের ডাল, চার কেজি আলু,এক কেজি লবণ, দুই লিটার সয়াবিন তেল, এক টি সাবান, দুইশত গ্রাম ডিটারজেন্ট, এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, দুই টি ব্যাগ দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন প্রয়াস এর সভাপতি সাদিক হাসান রহিদ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক । আরো উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস এর সহ-সভাপতি ফারসা নাহার নৌশি , দপ্তর সম্পাদক এস এম তানজিল আলম , নির্বাহী সদস্য আসিফ মুতবা, রাহুল, ওমর, চমক,প্রিন্স, তুষার । অনুষ্ঠানের এক পর্যায়ে স্বপ্ন প্রয়াস’র সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক কোভিড-১৯ মোকাবেলায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করেন। মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং কিছু সময় পরপর ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে পরামর্শ দেন। পরিশেষে অনুষ্ঠান কে সফল ও সার্থক করবার জন্য স্বপ্ন প্রয়াস এর সভাপতি সাদিক হাসান রহিদ উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net