March 4, 2026, 3:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ব়্যাব। বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুলতান আলী মন্ডল ওরফে সুলতান হোসেন (৫৭) কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার ফকির মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ১৯৯৫ সালে আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় সুলতান আলী ১৪ বছর কারাদণ্ড ভোগ করেন।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান আলী মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা একটি সচল ওয়ান শুটারগান এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net