April 21, 2026, 12:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

সেপ্টেম্বরে দেশে ৩৪০ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে প্রায় ৩৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে কন্যাশিশু নির্যাতনের ঘটনা ১৭৩ এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ১২৯টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মোট ৩৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ২০ জন গণধর্ষণসহ ১২৯ জন ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৭৩ জন শিশুসহ ১০৯ জন ধর্ষণের শিকার এবং ১০ জন শিশুসহ ২০ জন গণধর্ষণের শিকার।
বিভিন্ন নির্যাতনের কারণে ১৪ শিশুসহ আত্মহত্যা করেছে ২০ জন এবং ছয় শিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৯টি এবং সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছেন চার নারী।
এ সময়ের মধ্যে অপহরণের ঘটনা ঘটেছে ২০টি, যার মধ্যে শিশু ১৬ জন। সাত শিশুসহ ৩৬ জন হত্যার শিকার হয়েছে। দুই শিশুসহ তিন জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ১৪ জনকে, এর মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে পাঁচ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সাত শিশুসহ ২৭ জন।
এসব ঘটনায় কোনটিতে মামলা হয়েছে, কোনটি পুলিশ মামলা নেয়নি। অনেকগুলো ঘটনায় কোর্ট আমলে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net