November 10, 2026, 5:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি

দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ইবির নতুন উপাচার্যের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ^বিদ্যালয়কে আরো বেশী এগিয়ে নিতে কাজ করতে চান বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। এ ব্যাপারে তিনি সবার সহযোগীতা চেয়েছেন।
প্রফেসর সালাম রবিবার (৪ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে কার্যক্রম শুরু করেছেন। তিনি গত ৩০ সেপ্টেম্বর এই বিশ^বিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ পান।
তিনি বলেন বিশ^বিদ্যালয় হলো জ্ঞান গবেষণা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান চর্চার জায়গা। এই জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগলেই সেটি বিশ^বিদ্যালয়ের সফলতা।
বিশ^বিদ্যালয়ে তার কার্যক্রম শুরুর প্রথম দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী, বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি সহ একাধিক ব্যক্তি ও সংগঠনের সাথে আলাপকালে তিনি এসকল কথা বলেন।
তিনি ঢাকা থেকে ভোরে কুষ্টিয়া পৌঁছান। ক্যাম্পাসে এসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রফেসর সালাম বলেন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের থিমটি ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রকে আমুল পরিবর্তনের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন আমরা ভাবছি চতুর্থ শিল্প বিপ্লবের কথা। এটাও সফল হবে এবং বাংলাদেশ এগিযে যাবে।
উপাচার্য বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করে যাওয়ার আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপচার্য বলেন দুর্নীতির পক্ষে তো কারো থাকার কথা নয়। সবাইকেই এর বিরুদ্ধে ধাকতে হবে। তিনি বলেন দূর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভার) আবদুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কর্মকর্তা সমিতির সভাপতি সামসুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান, প্রফেসর ড. ত, ম, লোকমান হাকিম, প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net