November 6, 2026, 6:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

কুষ্টিয়ায় কওমী মাদ্রাসায় ধর্ষণের ঘটনা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে একটি আবাসিক কওমি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিত ছাত্রীর বাবা মিরপুর থানায় ধর্ষণের মামলা করেছেন। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতকে হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাটি ঘটে পোড়াদহের সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেছা মহিলা মাদ্রাসায়। নিয়াতিত ছাত্রীর বাবার করা মামলা (নং-৩) এ বলা হয়েছে, শনিবার দিবাগত রাত আটটায় এবং ভোররাতে নাহাবিলা (অষ্টম) শ্রেণির ওই আবাসিক ছাত্রীকে অফিস রুমে ডেকে শিক্ষক আব্দুল কাদের ধর্ষণ করেন। পুলিশ অভিযুক্তকে রাত ৯টার দিকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনা জানাজানি হলে এলাকার বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় ভাঙচুর করেছে। ওই মাদ্রাসায় ৩০/৩৫ জন ছাত্রী ছিলেন। তবে ঘটনার পর সব ছাত্রী মাদ্রাসা ছেড়ে চলে যান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net