September 11, 2026, 1:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

চুয়াডাঙ্গায় স্বামী স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় এক দম্পতির জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার দামুরহুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে তাদের নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী (৫৮) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন ইয়ার আলী ও রোজিনা খাতুনকে প্রতিবেশীরা শনিবার সন্ধ্যায় সর্বশেষ দেখতে পান। রবিবার সকাল থেকে ওই বাড়িতে কারোর আনাগোনা না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। কবেদ নামে একজন প্রতিবেশী রবিবার সন্ধ্যা ৭টার দিকে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি মেরে ও টর্চের লাইট ফেলে ইয়ার আলী ও রোজিনা খাতুনের মরদেহ ঘরের ভেতর দেখতে পান। পরে দেখা যায় ঘরের দরজাও খোলা তবে দরজার পাল্লা বন্ধ ছিল।
পুলিশে খবর দেয়া হলে দামুড়হুদা থানা পুলিশ সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে জবাই হত্যা করে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, নিঃসন্তান এ দম্পতির সহায় সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে বিরোধ চলে আসছিল।
ওসি আব্দুল খালেক বলেন ঘটনার তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net