May 25, 2026, 9:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট

কুষ্টিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“পাখিরা পৃথিবীকে একিভুত করে ” এই স্লোগান নিয়ে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২০ পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের গড়াই নদীর তীরে সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর নির্বাহী সদস্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানবধিকার কর্মী, সাংবাদিক শাহারিয়ার ইমন রুবেল, মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, সাংবাদিক মুন্সি শাহিন আহম্মেদ জুয়েল, সাংবাদিক ইউসুফ খান হৃদয় ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূরীকরণই এই দিবস পালনের উদ্দেশ্য। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে এই দিবস পালন শুরু করা হয়। ২০০৮ সালে এ দিবসের শ্লোগান ছিল “পরিযায়ী পাখি: জীব বৈচিত্রের দূত”। পরিযায়ী পাখিদেরকে আগে অতিথি পাখি বলা হত। কিন্তু নিবিড় গবেষণায় দেখা গেছে যে এরা অতিথি নয়। বরং যে দেশে যায় সেখানে তারা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বৎসরের বেশ কয়েকমাস তারা ভিনদেশে বাস করে। বরং তারা নিজ দেশে বাস করে স্বল্প সময়ের জন্য। তাই আমরা পরিযায়ী পাখিকে অতিথি পাখি মনে করে হত্যা না করি । প্রকৃতির সকল জীবকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার।
এসময় আরিফ হোসেন, বিপ্ল­ব খন্দকার ,সিরাজ, মামুন, পুলক,টুকু মন্ডল,রেজাউল,সবুজ, কুমার, লিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net