February 6, 2026, 11:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নদীতে ফেলে হত্যার ৪ দিন পরি মিলল মাগুরার সেই শিশুটির লাশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অপহরণের পর হত্যা করে নদীতে লাশ ডুবিয়ে দেয়ার ৪ দিন পর মাগুরার বারাশিয়া গ্রামের শিশু মাহিদের গলিত মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গত বুধবার শিশু মাহিদের বাবা মজিরুল ইসলাম সদর থানায় ছেলে নিখোজের ডাইরি করেন।
গত বৃহস্পতিবার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন আসলে পুলিশ ফোন কলের সূত্র ধরে একই গ্রামের প্রতিবেশী আসলামের ছেলে রোহানকে আটক করে। রোহানের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা থেকে ডুবুরিদল এনে পাশের নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় শিশু মাহিদের গলিত লাশ তালের ডোঙ্গার সাথে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ পরিকল্পিত হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net