June 8, 2026, 4:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি

সাগরে নিম্নচাপ, ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
সাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে সন্ধ্যে নাগাদ।
আবহাওয়া অফিস বলছে ‘নিম্নচাপটি দুপুর নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর গতি এখন ভারতের অন্ধ্র উপকূলের দিকে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, নদীবন্দর এলাকাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এজন্য সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরেও একই কারণে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’
আবহাওয়ার অফিস জানায়, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণহ হতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও চলতি অক্টোবরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে যদি এই লঘুচাপ শক্তিশালী হয়, তাহলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো এরই মধ্যে ঘূর্ণিঝড় গতি আসছে বলে শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন করছে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে যেতে পারে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমি বায়ুর প্রভাবও আছে বাংলাদেশের ওপর। তবে তা কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।
পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net