August 25, 2026, 6:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে রয়েল এক্সপ্রেস’র যাত্রীবাহি বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে রয়েল এক্সপ্রেস’র যাত্রীবাহি বাসের ধাক্কায় ধাক্কায় ভ্রাম্যমান ইটভাঙা গাড়ির দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাসপাড়া এলাকার বদর আলির ছেলে ওয়াসিম (৩০) ও তার দুলাভাই (বোন জামাই) একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাফর আলি (৪২)। এরা দুজনে খোয়াভাঙা মেশিনের মালিক ও শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানিয়েছেন, বরিশাল কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের বাসটি সামনে থেকে আসা ইট ভাঙা গাড়িটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইটভাঙা গাড়িতে থাকা শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। আহতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net