August 25, 2026, 9:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে স্ত্রীর আগুনে পোড়া লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া/
মেহেরপুরে স্ত্রীর আগুনে পোড়া লাশ হাসপাতালে রেখে পালিয়েছে এক স্বামী।
নিহতের নাম রুবিনা খাতুন (২০)। তিনি মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের রবগুল হোসেনের মেয়ে। তার দুই বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর রুবিনাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
রুবিনার পিতার পরিবার সুত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের মিলন হোসেনের সঙ্গে চার বছর আগে রুবিনার বিয়ে হয়। মিলন স্থানীয় একটি এনজিওতে মাঠকর্মী পদে চাকুরী করেন। বসবাস করতেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ভাড়া বাড়িতে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান মিলনের ভাড়া বাসার মালিকের স্ত্রী শামীমা আক্তার রিতার উদ্ধৃতি দিয়ে জানান এই দম্পতির মধ্যে প্রায়ই নানা বিষয়ে কলহ হতো। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে মিলন ও রুবিনার মধ্যে ঝগড়া শুরু হয়। রাত ৯টার দিকে রুবিনা কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। তার স্বামী মিলনের চিৎকারে বাসা মালিকের পরিবারসহ আশপাশের লোকজন গিয়ে রুবিনার গায়ের আগুন নেভায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়েই হাসপাতাল থেকে পারিয়ে যায় মিলন ও তার পরিবারের লোকজন।
ওসি ওবাইদুর রহমান বলেন, মিলনের খোঁজে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকান্ড না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net