November 13, 2026, 11:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বদলে গেছে ফেসবুক মেসেঞ্জার

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
নতুন লোগো নিয়ে এলো ফেসবুক মেসেঞ্জার। মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম একিভূত করার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক। লোগোর এই নতুন ডিজাইনের সঙ্গেই নতুন চ্যাট থিম, সেলফি স্টিকার্স এবং ভ্যানিশ মোডও যোগ হচ্ছে মেসেঞ্জারে।
আগের সেই নিল রঙের লোগো আর থাকছে না। সেই জায়গায় লোগোর নতুন রঙে যেমন থাকছে গ্র্যাডিয়েন্ট হিউ, তেমনই আবার তাতে থাকছে নীল এবং গোলাপির সংমিশ্রণ।
একটি বø­গপোস্টে মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি বলছেন, কাছের মানুষের আরও কাছে যাওয়ার জন্য আমাদের নতুন লোগো। যা মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। এই নতুন রঙে যেমন ফুটে উঠছে আনন্দ, তেমনই আবার রয়েছে মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা আভাস।
এই নতুন লোগোর পাশাপাশিই লাভ এবং টাই-ডাই এর মতো নতুন চ্যাট থিমও থাকছে মেসেঞ্জারে। এছাড়াও কাস্টম রিঅ্যাকশনস, সেলফি স্টিকার্স এবং ভ্যানিশ মোডও মেসেঞ্জারে যোগ করছে ফেসবুক।
ইন্সটাগ্রামের সঙ্গে মার্জারের কারণেই এভাবে মেসেঞ্জারকে সাজানোর পরিকল্পনা করছে মার্ক জুকারবার্গ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net