November 9, 2026, 8:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয়

কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন নামে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানা পাড়ায় ক্রিসেন্ট ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম জাকারিয়া। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বর্তমানে পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বসবাস করেন।
অন্যদিকে ছুরিকাঘাতকারী শিক্ষার্থীর নাম ইমন আলী। তার পিতার নাম আব্বাস আলী। সে কুষ্টিয়ার সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করার সময় হঠাৎ ইমন নামের এক শিক্ষার্থী ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ছুরিটি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকে এ ধরনের আচরণ চলছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য সে বিরক্ত করা বন্ধ করে দেয়। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ভুক্তভোগীর পরিবারের ধারণা।

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি অভিযুক্তের অভিভাবকদের জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ ছিল। সোমবার স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় তাঁর মেয়েকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর অবস্থা ভালো আছে এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান লেখক গবেষক ড. আমানুর আমান জানান, একজন শিক্ষার্থীর নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করার ক্ষেত্রে এ ঘটনা গুরুতর উদ্বেগ তৈরি করে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় একজন কিশোরীকে এমন হামলার শিকার হতে হয়েছে কি না, তা যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কুষ্টিয়া

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net