April 24, 2026, 9:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

শারদীয় দুর্গোৎসব/এবার সারাদেশে কমেছে মন্ডপ সংখ্যা

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
করোনার কারণে এবার শারদীয় দুর্গোৎসবে মন্ডপের সংখ্যা কমেছে সারা দেশেই। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
তিনি জানান গত বছর সারাদেশে মন্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২১৩টি। যা গত বছরের চায়ে এক হাজার ১৮৫টি কম।
নির্মল কুমার বলেন, ‘১৭ সেপ্টেম্বর শুভ মহালয়া পিতৃপক্ষ সমাপ্তিতে দেবীপক্ষের শুভ সূচনা হলেও এ বছরের আশ্বিন মাস ‘মল মাস’ হওয়ায় দেবীপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত না হয়ে প্রায় এক মাস ৫ দিন পর হেমন্তের কার্তিকে ২২ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠ তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে এবং ২৬ অক্টোবর সোমবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার অনুষ্ঠান। বিদ্যমান করোনা পরিস্থিতিতে এবারের দুর্গাপূজা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কীভাবে করা যাবে, সে ব্যাপারে গত ২৬ আগস্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফ থেকে ২৬ দফা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে ৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুজোকেন্দ্রিক সভার সিদ্ধান্তের আলোকে পূর্বোক্ত ২৬ দফাকে বলবৎ রেখে ৮ অক্টোবর অতিরিক্ত ৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের ১২ অক্টোবর দেওয়া নির্দেশনায় দুর্গাপূজায় প্রসাদ বিতরণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনসমাগম পরিহার করতে ভোগের প্রসাদ ছাড়া মণ্ডপ/মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণে বিরত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net