June 25, 2026, 8:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

ইলিশ শিকার/কুষ্টিয়ায় চার জেলের জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নিষেধাজ্ঞা সত্বেও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে চার জেলেকে আটক করে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) রাতে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।সন্ধ্যায় ৭টার দিকে ওই উপজেলার খাদিমপুর এলাকা থেকে চার জেলেকে আটক করা হয়।
জেলেরা হলেন- একই উপজেলার নওদা খাদিমপুর গ্রামের শের আলী (৫০), সিরাজুল প্রামাণিক (৫৫), মোর্শেদ আলী (২৪) ও হেলাল মালিথা (৫৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ দুই হাজার মিটার কারেন্ট জালসহ ওই চার জেলেকে আটক করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৯৫০ এর ৫(২)(খ) ধারায় প্রত্যেকে তিন হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম অভিযান চলমান থাকার কথা জানিয়েছেন। তিনি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net